BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'একই শহরে একই কোম্পানির ৩ মেট্রো প্রকল্প, তবু খরচে ৭০ শতাংশ পর্যন্ত পার্থক্য'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটএকনেকে পাস হওয়া তিন মেট্রোরেল নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে খরচের পার্থক্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে; ইসি চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা করলেও সেই সম্ভাবনা কম; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা পুলিশের এবং সরকারের হিসাব অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে চাহিদার তুলনায় প্রায় ১৬ লাখ ৬৩ হাজার টন সার বেশি রয়েছে— এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নিউ এইজের প্রধান খবরের শিরোনাম— 3 METRO PROJECTS: Same co, same city, yet up to 70pc cost gap; অর্থাৎ 'একই কোম্পানি, একই শহর, তবু খরচে ৭০ শতাংশ পর্যন্ত পার্থক্য'।

এই খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির নির্বাহী পরিষদের (একনেক) সভায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রকল্পগুলোর আওতায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মোট ৬৮.৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে। ভূগর্ভস্থ ও উড়ালপথের এই প্রকল্পগুলোর মধ্যে প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয়ে ৭০ শতাংশ পর্যন্ত পার্থক্য রয়েছে।

তিন প্রকল্পের মধ্যে দুটি হলো— জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব।

এর মধ্যে এমআরটি লাইন-১-এ প্রতি কিলোমিটারে খরচ পড়বে তিন হাজার ৬৬৬ কোটি ৬৯ লাখ টাকা এবং এমআরটি লাইন-৫ নর্দার্নে তা বেড়ে দাঁড়াবে চার হাজার ৪৯২ কোটি টাকা।