সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটবিশ্ব ডায়াবেটিস দিবস ঘিরে এ নিয়ে নানা খবর; সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক এবং সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক, যার ফলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা চলে যেতে পারে সরকারের হাতে— এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

আজকের পত্রিকার প্রধান শিরোনাম— আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ।

এই খবরে বলা হয়েছে, মধ্যবয়সী বা প্রবীণদের গণ্ডি ছাড়িয়ে তরুণ, শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না, তারা এ রোগে আক্রান্ত।

শিশুদের ক্ষেত্রে স্থূলতা ও পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকার সঙ্গে রোগটির সম্পর্ক পাওয়া গেছে।

অন্যদিকে, তরুণদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, পেটের অতিরিক্ত মেদ, শরীরচর্চা ও পরিশ্রমের অভাব এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের যোগসূত্র পাওয়া গেছে।

সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের দুটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।