BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার: যুক্তরাষ্ট্র'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটআজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুরুত্ব পেয়েছে মিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার খবর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরের নানা খবর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের সংবাদ।
টাইমস অফ বাংলাদেশের খবর- US says AL ban Bangladesh's internal matter অর্থাৎ যুক্তরাষ্ট্র বলেছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
এ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলেছে, আওয়ামী লীগে ওপর নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়। সেই সঙ্গে ওয়াশিংটন জানিয়েছে, ঢাকার নতুন নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী অবস্থানে রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে কী-না, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌম অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট পদক্ষেপের পরামর্শ দেবে না।
ওই কর্মকর্তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য না করে বলেন, বাংলাদেশের সঙ্গে এবং বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে 'খুব ভালো অবস্থানে' রয়েছে।