BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপঞ্চম দিনের মতো পোশাকশ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Selim Ahmed
ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার বোর্ডের প্রথম সভা শেষে সদস্য বাবুল আখতার সাংবাদিকদের জানিয়েছেন, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা সম্মত হয়েছেন যে নতুন মজুরি যত টাকাই নির্ধারণ করা হোক না কেন, তা কার্যকর হবে চলতি বছরের পহেলা ডিসেম্বর থেকেই, পাবে জানুয়ারিতে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে এই সভা শুরু হয়। যদিও এটি হওয়ার কথা ছিল আজ বিকেলে।
এদিকে, আজ সকাল থেকে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও পুলিশকে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।