BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর, গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মজুরি বোর্ড গঠনন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর এবং গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর এবং গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়।
সকালে বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি গাড়িতে আগুনও দেয় বিক্ষোভকারীরা।
সংঘর্ষের সময় মিরপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মাঠে নামে।
এদিকে, শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
সকালে সচিবালয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মজুরি বোর্ড গঠনের কথা জানিয়ে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ করে কাজে ফিরে যেতে আহ্বান জানান।