নোয়াখালীর খলিফার হাট বাজারে ওয়ান ব্যাংক পিএলসির নতুন একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকটির ৫৩তম উপশাখা। এর মাধ্যমে নোয়াখালীতে ব্যাংকটির কার্যক্রম ও ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে।
মাইজদী কোর্ট শাখার অধীনে খলিফার হাট শপিং কমপ্লেক্স, ব্যাংক রোড, খলিফার হাট বাজারে এ উপশাখাটি চালু করা হয়েছে। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন খলিফার হাট বাজার কমিটির সভাপতি সফিক আহম্মেদ এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান খন্দকার রাশেদ আখতার জামান।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন উপশাখা থেকে গ্রাহকেরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবা পাবেন। দক্ষ জনবলের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন দ্রুত ও কার্যকরভাবে পূরণে এ উপশাখা ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ব্যবসায়ী আজিজুল ইসলাম, খলিফার হাট হাই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ব্যবসায়ী মো. সুমন ও খলিফার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রাহমান সুমন উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শহীদ উল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস বিভাগের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এস্টাবলিশমেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট বিভাগের প্রধান কাজী মো. ফোরকান। এ ছাড়া ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
ই-মেইল: [email protected], [email protected]