BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের 'অন্যতম মুখ' হয়ে ওঠার গল্পকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Deepak Gupta/Hindustan Times via Getty Images

"দিল্লিতে রক্তক্ষরণ হলে কলকাতা উঠে দাঁড়ায়, কলকাতার রক্ত বইলেও দিল্লি পাশে থাকবে।"

সোমবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যখন নেহা বোরা এই ভাষণটি দিচ্ছিলেন, তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার গলা ভেঙে গেছে, কথা বলতে অস্বস্তি হচ্ছে।

নেহা বোরা নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি।

মিজ. বোর যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছিলেন, তার ঠিক এক দিন আগেই দিল্লিতে পুলিশের হাতে আটক হন তিনি। যন্তর মন্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নারেলা অঞ্চলে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়া হয়।

তার আগের দুই দিন টানা দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছেন।