BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ডমাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ আদেশ দেন।
রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশও দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল কবির রুবেল বিবিসি বাংলাকে জানান, বিচারকার্য শুরু হওয়ার দুই মাসের মধ্যেই মামলার রায় দেওয়া হয়েছে।
“ধর্ষণের শিকার শিশুকে আদালতের নির্দেশে সেইফ কাস্টডিতে নেওয়া হয়েছিল। এখন তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে,” বলেন তিনি।