BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোটকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters

ইসরায়েলের প্রেসিডেন্ট জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন।

এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। তবে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

সাবেক এই সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন সেই দায়িত্ব পালনের যোগ্য হতে পারি, তা নিশ্চিত করতে আমি সবকিছু করব"।