BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images
সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইসরায়েলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তোলায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা করেছেন প্রধান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট এবং আরব নেতৃত্বাধীন দলগুলোর নেতারা।
নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরায়েলের আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচন 'চুরি' করার অভিযোগ তুলেছে। তারা কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল পেয়েছে কি না এ নিয়েও তদন্ত শুরু করেছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা - শিন বেত।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েলি রাজনীতিবিদদের দোহার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেছে।
এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেছে যে, নেতানিয়াহুর ব্লক কিংবা ইহুদি বিরোধী দল- কোনোটিই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
আরব ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায়, দুটি আরব দল- দ্য জয়েন্ট লিস্ট এবং রা'আম- প্রত্যাশার চেয়েও বেশি অর্থাৎ ১২০ আসনের নেসেটে রেকর্ড ১৯টি আসন জিতেছে।