সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোটকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছিলেন, সেটি প্রত্যাখ্যান করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও দেশটির নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট।
তিনি মনে করেন, নেতানিয়াহু'র প্রস্তাবটি মূলত একটি 'রাজনৈতিক কৌশল'।
"নেতানিয়াহু জানেন যে, তিনি নির্বাচনে হেরে গেছেন এবং জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাবটি আসলে সময়ক্ষেপণের একটি প্রচেষ্টা," বলেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।
লিকুদ পার্টির নেতাদের এমন আচরণ 'ইসরায়েলের গণতন্ত্রের জন্য হুমকি' মন্তব্য করে আইজেনকোট বলেছেন, নেতানিয়াহুর এখনই রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
"বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সঙ্গীদের আচরণ ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক হুমকি। ইসরায়েলের কোনো অংশই দুর্নীতি, বিকৃতি এবং নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া থেকে নিরাপদ নয়," বলেন আইজেনকোট।