সোমবার, ০৫ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনমাদকবিরোধী পরামর্শ নিত্যনতুন রাসায়নিক ও উদ্ভাবনী মাদক অত্যন্ত জটিল ও নতুন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করছে নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫: ৩০ সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু
মাদকের বিস্তার ও ভয়াবহতা থেকে উত্তরণের জন্য আমাদের প্রাথমিকভাবে কোন কোন বিষয়ে সচেতন হওয়া উচিত এবং আমাদের ঠিক কী করা প্রয়োজন? এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘মাদক সমস্যার সমাধানের জন্য আমাদের হাতে কোনো সময় ব্যয় করার সুযোগ নেই । আমাদের খুব দ্রুত বা ‘আর্লি রেসপন্স’ করতে হবে । চিকিৎসার ক্ষেত্রে আমরা যেন দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করি, কারণ ‘আর্লি ইন্টারভেনশন বেটার রেজাল্ট’ বা প্রাথমিক পর্যায়ের পদক্ষেপ সবসময়ই চমৎকার ফলাফল দেয় । একই সাথে মাদকের যে বিস্তার, এর পরিবহন, উৎপাদন এবং চোরাচালানি বা স্মাগলিংয়ের বিরুদ্ধে রাষ্ট্র ও প্রশাসনকে অত্যন্ত দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে, কারণ এখানে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আরেকটি বড় বিষয় হলো ‘নতুন চ্যালেঞ্জ’। আমরা যদি ২০ বছর আগের পুরনো ধ্যান-ধারণা বা তত্ত্বের মধ্যে আটকে থেকে আজকের মাদক সমস্যার সমাধান করতে চাই, তবে আমরা অনেক পিছিয়ে পড়ব। কারণ যারা মাদকের ব্যবসা বা অবৈধ প্রচলন করছে, তারা প্রযুক্তির সাথে সাথে অনেক এগিয়ে গেছে । বর্তমানে মাদকের রুট বা পরিবহনের পথ বদলে গেছে, মাদকের ধরন ও প্রকারভেদ বদলেছে এবং মাদক গ্রহণের প্রক্রিয়াতেও বড় ধরনের পরিবর্তন এসেছে । নিত্যনতুন রাসায়নিক ও উদ্ভাবনী মাদক বাজারে আসছে, যা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জটিল ও নতুন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করছে । তাই তাদের চেয়ে আমাদের সবসময় এক ধাপ এগিয়ে থাকতে হবে।’