বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমঠাকুরগাঁও বন্ধুসভা নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবেপ্রতিনিধি ঠাকুরগাঁওপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩০ ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে শিখো

২৫ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে শিখো

সকাল সাড়ে আটটার আগে থেকেই ভেন্যুতে হাজির হতে থাকে শিক্ষার্থীরা। কেউ বন্ধুকে দেখে জড়িয়ে ধরছিল, কেউ মুঠোফোনে ছবি তুলছে, কেউ নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হচ্ছে। শরতের স্নিগ্ধতার সঙ্গে শিক্ষার্থীদের উচ্ছ্বাস মিলে উৎসবস্থল পরিণত হয় এক অন্য রকম মিলনমেলায়।

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান উপস্থিত শিক্ষার্থী, তাদের সঙ্গে আসা অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইস্রাফিল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, প্রথম আলোর রংপুরের সাবেক নিজস্ব প্রতিবেদক আরিফুল হক এবং জাতীয় নারী হকি দলের খেলোয়াড় রিয়া মনি। এ ছাড়া ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও আল হাসনা স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী আফিফা হাসনাত তাদের অনুভূতি ব্যক্ত করে। অভিভাবকদের মধ্যে শহীদ জাকিরুল হক চৌধুরী বক্তব্য দেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইস্রাফিল কৃতী শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘তোমরা যদি মনে করো ভালো ফল করেছ, তাহলে ভবিষ্যতে এমন ফলাফল না–ও হতে পারে। এই ফলাফলে মনে আত্মতৃপ্তি আনলে চলবে না। সামনের পথ বড় কঠিন। এই পথ পাড়ি দিতে গেলে তোমাদের আরও পরিশ্রম করতে হবে। এখন প্রতিযোগিতা শুধু নিজের এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিযোগিতা করতে হবে গোটা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে।’