বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে খেলাখুলনা বন্ধুসভা নারী ফুটবলের জয়গানলেখা: রহমাতুল্লাহপ্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০: ০৩ খুলনায় প্রথম আলো

৪ ও ৫ অক্টোবর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা অঞ্চল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।

৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দিনের প্রতিযোগিতায় তিন দলের মধ্যে লটারির মাধ্যমে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পায় কুষ্টিয়া ফুটবল একাডেমি। দিনের প্রথম ম্যাচে দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ৩–১ গোলে রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

পরে ফাইনাল ম্যাচে কুষ্টিয়া ফুটবল একাডেমিকে ৭–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি।

৫ অক্টোবর দ্বিতীয় দিনের খেলায় দিনের প্রথম ম্যাচে এস বি আলী ফুটবল একাডেমি ৯–০ গোলে মহিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি ৩–১ গোলে মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

পরে ফাইনাল খেলায় ৬–১ গোলের বড় ব্যবধানে এস বি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।