সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনভেম্বর রেইন: তিন দশক পরও জনপ্রিয় যে গান, কীভাবে তৈরি হয়েছিল এটি?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে নভেম্বর মাস এলেই নতুন করে সামনে আসে 'নভেম্বর রেইন'। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কেউ নিজের ছবির ক্যাপশনে জুড়ে দেন এই গানের কথা, কেউ-বা এটিকে রিলসের আবহসংগীত হিসেবে বেছে নেন।

মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেসের 'নভেম্বর রেইন' ঘিরে এই উন্মাদনা নতুন নয়। তিন দশকেরও বেশি আগে গানটি যখন প্রকাশ হয়, তখনও এটি ব্যাপক সাড়া ফেলেছিলো।

সার্থকতা এখানেই যে এত বছর পরও প্রায় নয় মিনিটের এই গানের আবেদন ফুরিয়ে যায়নি।

পিয়ানোর সুর দিয়ে শুরু। এরপর অ্যাক্সল রোজের আবেগময় কণ্ঠ। ধীরে ধীরে যুক্ত হয় অর্কেস্ট্রার সুর। আর গিটারিস্ট স্ল্যাশের দীর্ঘ গিটার গানটিকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়।

প্রেম, সম্পর্কের অনিশ্চয়তা, বিচ্ছেদের আশঙ্কা এবং হারানোর বেদনা নিয়ে তৈরি 'নভেম্বর রেইন' শুধু একটি জনপ্রিয় রক গানই নয়, এর সৃষ্টির পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস।