প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল মরিচ, লাউ, বেগুন ও পেঁপেগাছ।

কুড়িগ্রাম বন্ধুসভার একটি ভালো কাজ।চারা পেয়ে চরের ১০০টি পরিবারের সদস্যরা নিজেদের বাড়ির আঙিনা ও উপযুক্ত জমিতে সবজি চাষের সুযোগ পাবেন। এর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করে আয় করতে পারবেন।

চরের বাসিন্দা সখিনা খাতুন বলেন, ‘সবজির চারা পায়া হামার ভালোই হইছে। নতুন বাড়ি করছি, বাড়ির উঠানোত এগলে লাগামো। সবজি হইলে নিজে খামো আর কিছু বেঁচে টাকা পামো।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু আজিজুল হক, তৌহিদ আহমেদ, হাবিব ইসলাম, আশরাফুল ইসলাম, কৌশিক আহমেদ, রিজভী আহমেদ, রিহাদ ইসলাম, সাজিদুর রহমান, সুন্না তামান্না, সানজিদা আক্তার, মিতু আক্তার, আয়েশা ফেরদৌসী, হীরা আক্তার, মিশি আক্তারসহ অনেকে।