শনিবার, ১৪ নভেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমহবিগঞ্জ বন্ধুসভা নতুন খাতা

শুধু সীমান্ত নয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা–বাগানের প্রায় ৩০০ শিশুর মুখেই ছিল এমন উচ্ছ্বাস। প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে ১৪ নভেম্বর সকালে এসব শিশুর মধ্যে শিক্ষার উপকরণ ও প্যাকেট খাবার বিতরণ করেছে হবিগঞ্জ বন্ধুসভা। শিশুদের আনন্দ দিতে ছিল গানের আয়োজনও। নিজেদের ভাষায় গান গেয়ে শোনায় শিশুরা।

হবিগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে দেউন্দি চা–বাগান। চারপাশে সবুজ চা–গাছের সারি, গাছের ফাঁকে ফাঁকে শ্রমিকদের বসতি। গতকাল শনিবার সকালের কোমল রোদ আর শান্ত পরিবেশের মধ্যে বাগানের শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে দেউন্দি স্কুলের মাঠ।

এ বাগানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় পাঁচ থেকে ছয় হাজার চা–শ্রমিকের বসবাস। তাঁদের পরিবারের অনেক শিশুর পড়াশোনা নানা প্রতিকূলতায় বাধাগ্রস্ত হয়। অভাব–অনটনের কারণে কোনো কোনো শিশুর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। তাদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এবং মুখে একটু হাসি ফোটাতে হবিগঞ্জ বন্ধুসভার এ উদ্যোগ।

হবিগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ।অনুষ্ঠানে শিক্ষার উপকরণ পেয়ে শিশু প্রণতি সাঁওতাল, পিনাক বোনার্জী, মিতালী বাকত্তি, বর্ণা মুন্ডা, রাজু বাউরি ও শ্রীমতি রানী বলে, ‘এসব উপহার পেয়ে আমরা খুব খুশি। প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ, আমাদের এত ভালোবাসার জন্য।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহসভাপতি ও খোয়াই ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, দেউন্দি চা–বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা, দেউন্দি প্রতীক থিয়েটারের সাধারণ সম্পাদক প্রদীপ বোনার্জী, প্রথম আলোর হবিগঞ্জের নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান, হবিগঞ্জ বন্ধুসভার আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জল ইসলাম ও সদস্যসচিব জয় দাশ।