নগরবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হয়েছে নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমন্ত্রিত অতিথিরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কিউআর কোড স্ক্যান করে মোবাইলে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা জানানোর পর তা সমাধানে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া হবে। কোনো সমস্যা জানানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তা উদ্যোগ নিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ই-মেইল: [email protected], [email protected]