মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমনওগাঁ বন্ধুসভা নওগাঁয় নাটিকা, নাচ

এতে নওগাঁ বন্ধুসভার সদস্য পলাশ কুমার দাসের রচনা এবং সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় ‘কালি-কলমের কান্না’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকাটির বিভিন্ন চরিত্র চিত্রায়ণ করেন ময়েন উদ্দীন, পলাশ কুমার দাস, আনিশা, পিও রানী, তোফাজ্জল হোসেন, দীপা মনি, দুলাল হোসেন, রফিকুল ইসলাম ও সম্রাট।

তার আগে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত কণ্ঠে ‘ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে...’ গান পরিবেশন করেন বন্ধু মাহফুজা খাতুন, রিনা পারভীন, আসমা আতুন, শাহীনা আক্তার ও ইরিন। ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ গান পরিবেশন করেন আশরাফুল ইসলাম, ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’ গান পরিবেশন করেন মাহফুজা খাতুন, ‘যখন থামবে কোলাহল’ গান পরিবেশন করেন ফারহানা ইয়াসমিন, ‘ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম’ গান পরিবেশন করেন চন্দ্রময়ী। ‘আমারও দেশের মাটির গন্ধে’ গানে নৃত্য পরিবেশন করেন ঐশী ও খেয়া, ‘তাকদুম তাকদুম বাজাই’ গানে নৃত্য পরিবেশন করেন টুসিতা, দিয়াশা, বিধি, ঐশী, অহনা ও ইনারা, ‘পাতার বাঁশরী’ গানে নৃত্য পরিবেশন করেন অর্না, প্রত্যাশা, অহনা, মৌ ও শ্রেয়সী।

আলোচনা পর্বে বক্তব্য দেন নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী, বাসদ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল ও রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মুরাদ হোসেন।

শরিফুল ইসলাম খান বলেন, ‘২৮ বছরের পথচলায় প্রথম আলোর নানা আঘাত এসেছে। কিন্তু প্রথম আলো তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। সত্য বলা থেকে বিচ্যুত হয়নি। এ জন্যই প্রথম আলো গ্রহণযোগ্য সংবাদমাধ্যম। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে সমাজের অন্যায়-অনাচার দূর করে তারা আলোর পথ দেখিয়ে চলবে, এটাই আমাদের প্রত্যাশা।’