BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতদ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, https://www.facebook.com/BJI.Official
বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চে জামায়াতের আমির শফিকুর রহমান গাজীপুরে এক সমাবেশে বলেছেন, বিএনপি সরকারই তাদের দাবি মানতে বাধ্য হবে। এর আগে সকালে ঢাকায় উদ্বোধনী সমাবেশে তিনি বলেছেন, বিরোধী দলের আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হবে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ জোটের নেতারা ঢাকা-রংপুর লংমার্চ এর পথে পথে বিভিন্ন সমাবেশ থেকে সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নসহ তাদের আট দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন।
জোটের অন্যতম দল এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন সমাবেশে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নসহ দাবি না মানলে সরকারকে গণঅভ্যুত্থানের মুখে পড়তে হবে।
যদিও সরকারি দল বিএনপি মনে করছে, জামায়াত নেতৃত্বাধীন জোট লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যেসব বক্তব্য দিচ্ছে এগুলো নিতান্তই রাজনৈতিক বক্তব্য।
"তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ও রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। সরকারি দল হিসেব আমরা মনে করি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাযথ কাজই করছে," বিবিসি বাংলাকে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন।