উপদেষ্টা বুরহান উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে কাতার বন্ধুসভার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভাপতি শাকিল আহমেদ বলেন, প্রবাসজীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতার মধ্যেও এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, ঐক্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, বন্ধু জাকির হোসেন, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, মহিদুল ইসলাম, অন্তর দেওয়ান, আব্দুল্লাহ আল নোমান, আফিফ মোহাম্মদ, মাইনুল ইসলাম ও খসরুল ইসলামসহ অন্য সদস্যরা।