আসলে এসব কথা কি সত্যি নাকি স্রেফ প্রবাদ বা প্রচলিত কথার কথা? চলো, বিজ্ঞানের চোখে দেখে নেওয়া যাক এমন ১০টি কথার সত্য–মিথ্যা।
বিজ্ঞান বলছে, এই তথ্যটি সঠিক নয়। দুধ আর আনারস একসঙ্গে খেলে শরীরে বিষ তৈরি হয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং দুধ ও আনারস দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মিল্কশেকসহ নানা খাবার তৈরি করা হয়।
তবে আনারসে ব্রোমেলিন নামের একটি এনজাইম আছে। এটি দুধের প্রোটিন ভেঙে দিতে পারে। ফলে দুধ কিছুটা জমাট বেঁধে দইয়ের মতো হয়ে যেতে পারে। কিন্তু তাতে দুধ বিষাক্ত হয়ে যায় না।
তাই দুধ আর আনারস একসঙ্গে বা পরপর খেলে বিষক্রিয়া হবে—এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই।
দুধ আর আনারস একসঙ্গে খেলে শরীরে বিষ তৈরি হয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।২. ফল খেয়ে জল খায়, ‘যম বলে আয় আয়’
প্রবাদটা শুনতে বেশ ভয়ংকর! কিন্তু ফল খাওয়ার পর পানি পান করলে যম এসে হাজির হবে—এমন কোনো ব্যাপার নেই।