BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতদুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, NurPhoto via Getty Images

দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই নামকরা ডেয়ারি সংস্থা আমূল ও মাদার ডেয়ারি। ১২ই নভেম্বর থেকে টোনড মিল্কের দাম লিটার প্রতি ভারতীয় টাকায় দুই টাকা এবং ফুল ক্রিম দুধের দাম চার টাকা বেড়েছে।

চলতি মাসের শুরুতেই দাম বাড়িয়েছে কর্ণাটক মিল্ক ফেডারেশনও। নন্দিনী ব্র্যান্ডের অধীনে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে কর্ণাটক মিল্ক ফেডারেশন (কেএমএফ)। নন্দিনী ব্র্যান্ড দুধের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানোর পাশাপাশি, বেশ কয়েকটা দুগ্ধজাত পণ্যের দামও বাড়িয়েছে সংস্থাটি। ।

এবার আমূল ও মাদার ডেয়ারির তরফেও দাম বৃদ্ধির ঘোষণা প্রকাশ্যে এসেছে।

মাদার ডেয়ারির প্যাকেটজাত টোনড মিল্কের (ফ্যাট ছাড়া) দাম লিটার প্রতি ৬০ ভারতীয় টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ টাকা। আর ফুল ক্রিম (ফ্যাট যুক্ত) দুধের দাম প্রতি লিটার ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা করা হয়েছে।

একই পথে হেঁটে আমূলও তাদের টোনড মিল্ক 'আমূল তাজা'-র দাম লিটার প্রতি দুই টাকা এবং ফুল ক্রিম দুধ 'আমূল গোল্ড'-এর দাম চার টাকা বাড়িয়েছে।