BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতদিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টিরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Hindustan Times via Getty Images

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তিন দিন ধরে বিক্ষোভ চলছে দিল্লি ও মুম্বাইতে। সোমবার পাঁচই অক্টোবর দুপুর পর্যন্ত বিক্ষোভের তেজ একটু স্তিমিত থাকলেও ১০ই অক্টোবর মানে শনিবার ফের বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি ও বামপন্থী ছাত্র সংড়ঠনগুলোর একাংশ।

শুক্রবার দোসরা অক্টোবর, অর্থাৎ 'গান্ধী জয়ন্তী'র দিন শুরু হয়। পরের দুই দিনেও অব্যাহত ছিল এ কর্মসূচি, সাথে পুলিশের আচরণও ছিল মারমুখী।

অনেক প্রতিবাদীকারী এ বিক্ষোভকে যন্তর মন্তর ২.০ বলে অভিহিত করছেন।

যদিও দিল্লিতে এ বার পুলিশকে আগের চাইতে বেশি তৎপর দেখা গেছে। বিক্ষোভকারীদের কাউকেই যন্তর-মন্তরে পৌঁছতেই দেওয়া হয়নি।

রোববার দিল্লিতে সাধারণ মানুষ, সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলি ইন্ডিয়া গেট থেকে যন্তর-মন্তর পর্যন্ত 'সিটিজেন্স মার্চ' বের করে। এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ যোগ দিয়েছিলেন।