BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে সিজেপির কর্মসূচি আজ, পুলিশ-প্রশাসন কী বলছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'লেহরা দো তিরঙ্গা' বা ভারতের জাতীয় পতাকা - 'তেরঙ্গা ওড়াও' কর্মসূচি রয়েছে শুক্রবার বিকেলে। ওই কর্মসূচি ঘিরে কড়া অবস্থান নিয়েছে পুলিশ-প্রশাসন।

ভারতের তিন রঙা জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামার ডাক দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিন কয়েক আগেই নিয়ম অমান্য করে যন্তর মন্তরে প্রবেশ ও ম্যাজিস্ট্রেটকে দেওয়া 'পিস বন্ড' বা শান্তি ভঙ্গ না করার লিখিত আশ্বাস ভাঙার অভিযোগ তুলে সিজেপির সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। তারা এখন তিহার জেলে বন্দী।

শুক্রবারের কর্মসূচিতে নাগরিক সমাজকে যেমন যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, তেমনই আহ্বান জানানো হয়েছে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলোকেও। আম আদমি পার্টির মতো একাধিক রাজনৈতিক দলও এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছে।

বিকেল ৫টায় দিল্লির কেন্দ্রস্থল কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ঠিক তার আগেরদিন, অর্থাৎ বৃহস্পতিবার দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে মি. দীপকে ছাড়াও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।