শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাস্বপ্ন দেখা দিলপিন জিরার স্বপ্ন নামকরা ইঞ্জিনিয়ার হওয়ারলেখা: মোহাম্মদ জোনায়েদ, সহকারী শিক্ষক, দমদমিয়া আলোর পাঠশালাপ্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১: ৩০ দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির ছাত্রী দিলপিন জিরা।কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মেয়ে দিলপিন জিরা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির ছাত্রী সে। জামাল হোসেন ও জাহানারা বেগম দম্পতির এই মেধাবী কন্যার ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি রয়েছে গভীর আগ্রহ। বিশেষ করে গণিত ও বিজ্ঞান তার প্রিয় বিষয়। বড় হয়ে একজন নামকরা ইঞ্জিনিয়ার হতে চায় দিলপিন জিরা।
দিলপিন জিরার স্বপ্ন শুধু নিজের ভবিষ্যৎ গড়া নয়, মানুষের কল্যাণে কাজ করাও তার লক্ষ্য। সফল ইঞ্জিনিয়ার হতে হলে কঠোর পরিশ্রম, সততা ও সৃজনশীলতা প্রয়োজন—এই বিশ্বাস থেকেই সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে। কোনো সমস্যা হলে শিক্ষকদের সহায়তা নিয়ে সে নিজের কৌতূহল মেটায়।তার এই অদম্য স্পৃহায় পরিবার ও শিক্ষকরা অত্যন্ত আশান্বিত। সঠিক দিকনির্দেশনা পেলে সে একদিন নিজের লক্ষ্য ছুঁতে পারবে বলে শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস। পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার সীমাবদ্ধতা পেরিয়ে দিলপিন জিরার এই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে—এটাই সবার প্রত্যাশা।