ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী দাউদকান্দি সেতুর পরে আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ চলছে। শুক্রবার দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মেরামত কাজ চলবে। এই সময় ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে।
নারায়নগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ পরিস্থিতিতে এ পথের যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ই-মেইল: [email protected], [email protected]