BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিততিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়েকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Abdur Rahman
সতর্কবার্তা: এই প্রতিবেদনের কিছু বর্ণনা কারো কারো কাছে অস্বস্তিকর মনে হতে পারে।
ছোট্ট বেলার এই তিন বান্ধবী আইরীন জাহান মীম, ইসরাত জাহান ইমা আর নাসরিন আক্তার মুক্তা। গত বৃহস্পতিবার একসাথে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। উঠেছিলেন উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে। সকালের সূর্য দেখতে ঘুম থেকে ওঠার পর তিনজন একসাথেই বের হতে চেয়েছিলেন। মীম আর ইমা বাইরে বের হলেও, ঘুম থেকে উঠতে না পেরে রিসোর্টের রুমেই ছিলেন মুক্তা।
শনিবার বিকেলে আইরীন জাহান মীম বিবিসি বাংলাকে বলেন, "আমি আর ইমা ফজরের নামাজের পর বের হওয়ার সময় মুক্তাকে ডাকলাম। ও (মুক্তা) বললো তোরা যা আমি একটু ঘুমাই। ও আর যেতে পারলো না। কিছুক্ষণ ঘুরাঘুরি করে ফিরে আমি আর ইমা যখন রিসোর্টের সামনে পৌঁছাই তখন দেখলাম রিসোর্টটিতে আগুন জ্বলছে"।
"আমরা চিৎকার দিয়ে বলছিলাম আগুন লাগছে। তখন কেয়ারটেকার দৌড়ে এসে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো। ওনাদের বললাম, আমাদের ফ্রেন্ড উপরে আছে। ভেতরে আরো অনেক লোক আছে বের করেন দ্রুত", বলছিলেন মিজ মীম।
কিন্তু শেষ পর্যন্ত মুক্তাকে আর রিসোর্ট থেকে জীবিত ফেরানো যায় নি। মুক্তাসহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন।