BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'তালা পড়লো' যন্তর-মন্তরে, কী ছিল সেখানে বিক্ষোভ-প্রতিবাদের ইতিহাস?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images

প্রায় সাড়ে তিন দশক ধরে সারা ভারতের বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের মূল কেন্দ্রস্থল হিসেবে পরিচিত দিল্লির যন্তর-মন্তর এখন আর বিক্ষোভ-প্রদর্শনের জন্য নির্ধারিত স্থান থাকবে না বলে ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকারের অধীন দিল্লি পুলিশ।

এখন যন্তর মন্তরের পরিবর্তে দিল্লির অন্য তিনটি জায়গাকে বিক্ষোভ দেখানোর জন্য নির্ধারিত করে দিয়েছে তারা। সেগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

সরকারের এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ককরোচ জনতা পার্টি (সিজেপি) যন্তর-মন্তরে অবস্থান-বিক্ষোভের অনুমতি চেয়ে সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানার দ্বারস্থ হয়।

ঠিক এর আগেই সোমবার, ১২ই অক্টোবর দিল্লির পুলিশ কমিশনারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছিল যে যন্তর-মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্তকে 'অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করে সিজেপি এটিকে "মানুষের প্রতিবাদ করার এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার মৌলিক অধিকারের ওপর আঘাত" বলে বর্ণনা করেছে।