BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিততারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, PMO

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে জাপানে আছেন এবং সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার তিনি টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

জাপানের সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, সফরের শেষে দুই দেশের যৌথ ঘোষণায় বাংলাদেশের বেসরকারি খাতের জন্য জাপানের আগামী পাঁচ বছরে প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা আসতে পারে।

সব মিলিয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি ও সমঝোতার আশা করা হচ্ছে বাংলাদেশের দিক থেকে।

যদিও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফরটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে আশা প্রকাশ করা হয়েছে যে, এ সফর থেকে 'মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় (এফওআইপি)' উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে সমন্বয় আরও বাড়বে।

ফলে দুই দেশের সম্ভাব্য চুক্তি বা সমঝোতার বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরের 'ভূ-রাজনৈতিক' গুরুত্বের বিষয়টি নানাভাবে আলোচনায় আসছে।