BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, ঢাকা থেকে এখন পর্যন্ত সৌদি আরব যেতে পারেনি ১০৩টি ফ্লাইটনিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ছয় দিনে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ কারণে শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিংয়ে জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে গত শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস বাংলার ১০টি, সৌদি এয়ারলাইন্সের আটটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টের একটি, এমিরেটসের ১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।