BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, ঢাকার সিএমএম আদালত থেকে এক আসামি পালিয়ে গেছেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান এই আসামি। এজলাসের ডকের সাথে তার হাতের হাতকড়া বাধা ছিল। ওই হাতকড়া খুলেই আসামি মি. শফিক পালিয়ে যান।

এর আগে গতবছরের ১৯শে জুন, মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

ওই ঘটনায় পুলিশ একটি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেফতার করে পুলিশ।