BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের কারণ কী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, স্বাস্থ্যসেবা কেন্দ্রের ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছেArticle InformationAuthor, সজল দাসRole, বিবিসি নিউজ বাংলাPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৫ মিনিটগুড়িয়ে দেওয়া হয়েছে ভবনের দেয়াল। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে টিকা ও চিকিৎসা দেওয়ার সরঞ্জাম। চেয়ার, টেবিল, এসিসহ সব আসবাবপত্রও লণ্ডভণ্ড। দেখে মনে হচ্ছে যেন ধ্বংসস্তূপ।

শনিবার দুপুরে সরেজমিন এমন পরিস্থিতিই দেখা গেল ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি এর কার্যালয়ে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার চলছে।

রাতের আঁধারে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কেনো এভাবে হামলা-ভাঙচুর চালানো হলো, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ঘটনার সমালোচনা করে সামাজিক মাধ্যমেও লিখছেন কেউ কেউ।

প্রতিষ্ঠানটির কর্মী, দায়ের করা মামলার এজাহার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিষয় বলেই মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাতের আধাঁরে কেন এভাবে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হলো এবং কারা এই কাজের সঙ্গে জড়িত সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।