সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গুরোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, খুলনা বিভাগে ২৮০ জন, রংপুর বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন এবং সিলেট বিভাগে আট জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।
ই-মেইল: [email protected], [email protected]