প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবন সহজ হলেও কায়িক পরিশ্রম কমে যাওয়ায় এবং আলস্যের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো ডিস্ক প্রলাপস বা পিএলআইডি। ডিস্ক প্রলাপস কী? ডিস্ক প্রলাপস বলতে কোমরের মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যস্থ ডিস্কের অন্তঃস্থ জেলি সরে যাওয়াকে বোঝায়। কোনো কোনো ক্ষেত্রে এই জেলি বের হয়ে পেছনের দিকের নার্ভগুলোতে চাপ দিতে পারে, যার ফলে কোমর ব্যথা পায়ের দিকেও চলে যেতে পারে।
কারণ l অতিরিক্ত ওজন। l দীর্ঘ সময় বসে থাকা। l ভুল পজিশনে দীর্ঘ সময় কাজ করা ও থাকা। l শারীরিক ফিটনেস কমে যাওয়া। l কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাওয়া। l নিয়মিত ব্যায়াম না করা। l সামনের দিকে ঝুঁকে কাজ করা। l অথবা কোমরে কোনো ধরনের আঘাত পাওয়া ইত্যাদি।
লক্ষণ ও উপসর্গ l কোমরে প্রচণ্ড ব্যথা হওয়া। l পায়ে ব্যথা ও ঝিনঝিন ভাব হওয়া বা অবশ হয়ে যাওয়া বা ভার ভার লাগা। l মেরুদণ্ড নড়াচড়া করতে কষ্ট হওয়া। l দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটা। l হাঁটাচলায় কষ্ট হওয়া। l হাঁচি-কাশি দিলে কোমরে তীব্র ব্যথা অনুভূত হওয়া। l ঘুমের সময় পাশ ফিরতে অসুবিধা হওয়া। l সমস্যা বেশি বেড়ে গেলে প্রস্রাব ও পায়খানা ধরে রাখতে অসুবিধা হতে পারে, যে ক্ষেত্রে সার্জারি অপরিহার্য।
প্রতিকার ও চিকিৎসা l ওজন নিয়ন্ত্রণে রাখা। ফিটনেস বজায় রাখা। l স্বাস্থ্যকর জীবন ধারণ পদ্ধতি অবলম্বন করা। l সুষম খাবার খাওয়া। l সঠিক দেহভঙ্গি বা পজিশন বজায় রাখা। l তীব্র ব্যথার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করা যেতে পারে। l নিয়মিত শরীরচর্চা করা ইত্যাদি।
করণীয় কোমরে এ ধরনের সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন এবং নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণের পাশাপাশি তাঁর পরামর্শগুলো মেনে চলুন। v
[ফিজিওথেরাপি কনসালন্ট্যান্ট - ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার]