প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৪
প্রিন্সেস ডায়ানার মৃত্যু ও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার ছোট ভাই চার্লস স্পেন্সার। নতুন বই ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’-এ তিনি দাবি করেছেন, ডায়ানার মৃত্যুর পর ব্রিটিশ রাজপরিবারের কেউ কেউ স্বস্তি পেয়েছিলেন। এমনকি ডায়ানার সাবেক স্বামী ও তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস তাকে নিয়ে বলেছিলেন, ‘আমরা তাকে খুব শিগগিরই ভুলে যাব।’
চার্লস স্পেন্সার, নবম আর্ল স্পেন্সার, বইটিতে তার বোনের জীবন, মানসিক অবস্থা, রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক এবং ১৯৯৭ সালে তার মৃত্যুর পরের ঘটনাগুলো নিজের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। ২২ সেপ্টেম্বর বইটি প্রকাশের আগেই এর কিছু অংশ ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
বইয়ের একটি অংশে স্পেন্সার লিখেছেন, ডায়ানার এডিএইচডি ছিল বলে তিনি মনে করেন। তার দাবি, এ সমস্যার সঙ্গে যুক্ত ‘রিজেকশন সেনসিটিভ ডিসফোরিয়া’ও ডায়ানার ছিল। অন্যের প্রত্যাখ্যান বা সমালোচনার মুখে তীব্র মানসিক কষ্ট অনুভব করাকে তিনি এর বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন।
ডায়ানার মৃত্যুর পর রাজপরিবারের প্রতিক্রিয়া নিয়ে বইয়ে সবচেয়ে বিতর্কিত কিছু দাবি করেছেন স্পেন্সার। তার দাবি, ১৯৯৭ সালের ৩১ আগস্ট ডায়ানার গাড়ি দুর্ঘটনার খবর প্রথম শুনে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, ‘সে এখন কী করছে?’ পরে দুর্ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন তিনি।
ই-মেইল: [email protected], [email protected]