বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসডানা ভেঙে যায় নিশীথে অচিনপুরলেখা: মোহাম্মদ আশিকুর রহমান, অস্ট্রেলিয়াপ্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৬: ০১ মিছে সুখের চিহ্ন নিয়ে হৃদয়ে কবর খুঁড়ে পৃথিবীর পথে কারা যেন এগিয়ে আসে মরা ফুল হাতে
হাসি হাসি চোখে কাঁদো কাঁদো মুখে জল-ডাঙায় হেলেদুলে পেঙ্গুইন হুড পরে অমরাবতীতে কারা যেন আসে শুকনো পাতার নীরব জাগরণ নিয়ে;
মায়ানীড়ে খেয়া ভাসাতে গিয়ে যদি আবার মনে পড়ে বেদনাসিক্ত আত্মার বসবাস শূন্যলোকের কোথায়.... গহিন কোনো বনে না নীলিমার মনে,
আরে এ তো স্মৃতিতে অম্লান কোনো মানুষের পাণ্ডুলিপি যার প্রেম- সংসার স্বজন-বন্ধু পঞ্চইন্দ্রিয় পুড়ে হয়েছে জলে ভাসা সাদা ছাই,
শতাব্দীর পর শতাব্দী ধরে সময়ের সঙ্গী হয়ে ছাই হয়ে যাওয়া আঙুল ধরে এ জগৎ তার ক্ষয় দেখতে অভ্যস্ত,
শতাব্দীর পর শতাব্দী ধরে দিগন্তের কাছে হাঁটু গেড়ে বসে এ জগৎ তার গা থেকে নক্ষত্রের পতন দেখতে অভ্যস্ত;