ক্যারিবীয়দের সর্বোচ্চ ব্রায়ান লারার ৪০০। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় খেলেছিলেন বিশ্ব রেকর্ড গড়া ইনিংসটি।

২০০৩ সালে পার্থে ৩৮০ রানের ইনিংস খেলেছিলেন ম্যাথু হেইডেন, যা সে সময় টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়াবর্ধনের করা ৩৭৪ রান শ্রীলঙ্কানদের মধ্যে সর্বোচ্চ। ম্যাচটি হয়েছিল ২০০৬ সালে।

জিম্বাবুয়ের মাটিতে ২০২৫ সালে ৩৬৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুল্ডার। প্রোটিয়াদের মধ্যে এটি সর্বোচ্চ।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬৪ রানের ইনিংস খেলেছিলেন লেন হটন। ১৯৩৮ সালে ম্যাচটি হয়েছিল দ্য ওভালে।

প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ছিল ব্রিজটাউন। পাকিস্তানের হানিফ মোহাম্মদ খেলেছিলেন ৩৩৭ রানের ইনিংস।