প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:২৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৪০

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই-জ্বালানি রূপান্তর নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের ‘হাই-লেভেল মিটিং অন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্যা জাস্ট ট্রানজিশন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অবস্থান ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চান। পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ন্যায় বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

জাতিসংঘের এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

ই-মেইল: [email protected], [email protected]