VoiceBD অনলাইন ডেস্ক: টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, নিহত ২ নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত ঘটনাবলী বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ছাড়া আরও এক নারী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্রসৈকত এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌকাটি বাংলাদেশ উপকূলের দিকে আসছিল। উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করে। বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, রাতে কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্রসৈকত এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি উপকূলের খুব কাছাকাছি এসে ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, ‘আমি ও বৌদ্ধ ধর্মাবলম্বী আরেকজন মিয়ানমারে প্রায় এক বছর কারাভোগ করেছি। দেশে ফেরার কোনো উপায় না থাকায় রোহিঙ্গাদের সঙ্গে নৌকায় করে বাংলাদেশে আসছিলাম। বাহারছড়ার কাছাকাছি আসার পর নৌকাটি ডুবে যায়। নৌকায় আমরা ১৯ জন ছিলাম। এর মধ্যে এক শিশু ও এক নারী মারা গেছে। আরেকজন নারী নিখোঁজ রয়েছেন। বাকি ১৬ জনকে কোস্টগার্ড উদ্ধার করেছে।’ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাহারছড়া এলাকায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় কোস্টগার্ড ১৬ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৬ জনকে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে কয়েক মাসের ব্যবধানে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনে সংঘাত অব্যাহত থাকায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনাও ঘটছে।

বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহল মনে করছেন, এই পরিস্থিতির অগ্রগতি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পুরো ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

VoiceBDNews পাঠকদের জন্য এই ঘটনার সর্বশেষ ও বস্তুনিষ্ঠ সব আপডেট সবার আগে তুলে ধরছে।