BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, RAJA
একটানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকাটাও যেখানে অকল্পনীয় সেখানে টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই বাংলাদেশের একটি ইউনিয়নের ৩৫টি গ্রামে।
গত জুন মাসে পদ্মা নদীর তলদেশের বিদ্যুতের কেবল ছিড়ে একটানা এই বিদ্যুৎ সংকটে রয়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের প্রায় দেড় হাজার গ্রাহক।
পদ্মার তলদেশে কেবল বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। টানা বিদ্যুৎ সংকটের কারণে চরের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তার ছিড়ে টানা প্রায় পনের মাস বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে পুরো ইউনিয়নবাসীকে।
চরের ভুক্তভোগী একজন গ্রাহক আব্দুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের টিভি- ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। তার ভাষায়, 'মনে হয় আমরা রোহিঙ্গাদের থেকেও অবহেলিত'।
২০২১ সালে গ্রিড বিদ্যুৎ সুবিধা পেয়ে পদ্মার চরের প্রান্তিক মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এসেছিল কিন্তু বার বার বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে একটানা দীর্ঘ সময় সংকট তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বলেন মি. জলিল।