BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতটাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। মুম্বাই পুলিশের মতে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে টাইগার শ্রফের চালক ফিরদৌসও রয়েছেন। তার বাঁ হাতে গুলি লেগেছে।
মুম্বাই পুলিশের ডিসিপি মোহিত গর্গ জানিয়েছেন, "টাইগার শ্রফ নিরাপদ আছেন। তার গুলি লাগেনি এবং তিনি আহত হননি।"
এ ঘটনাকে ঘিরে বিরোধী দলগুলি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস এবং শরদ পওয়ারের এনসিপি বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান একে 'আইনশৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতা' বলে অভিহিত করেছেন।
গত কয়েক বছরে বলিউডের একাধিক ব্যক্তিত্বের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে, এবং টাইগার শ্রফের ওপর হওয়া এ হামলা আবারও এমন ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।