BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ধরা যাক, দু'জন মানুষের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া কিংবা মতবিরোধ। একপর্যায়ে একজন অন্যজনকে গালি দিতে শুরু করলেন। কিন্তু সেই গালিতে উঠে এলেন এমন একজন নারী, যিনি হয়তো পুরো ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি হলেন তার মা।

ব্যক্তিগত ঝগড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক, অন্যকে অপমান বা কোণঠাসা করতে অনেক সময় মা-বোনকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গালির ব্যবহার দেখা যায়।

আর এ ধরনের ভাষা শুধু যে পুরুষেরাই ব্যবহার করেন, তা-ও নয়। নারীদের মুখেও শোনা যায়।

সম্প্রতি এমনই এক ঘটনায় আলোচনায় এসেছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি।

তিনি গত পাঁচই নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় প্রকাশ্যে ওই সাংবাদিকের মাকে জড়িয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেন তিনি।