BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতজ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Villa Vie Residences

প্রায় দুই বছর ধরে বিশ্বজুড়ে সমুদ্রযাত্রায় থাকা একটি বিলাসবহুল প্রমোদতরী জানিয়েছে যে, জ্বালানির অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে তারা তাদের কার্যক্রম স্থগিত করেছে।

ফলে জাহাজটির যাত্রীরা এখন কম্বোডিয়ার সাগরে আটকা পড়েছেন।

'ভিলা ভি ওডিসি' নামে জাহাজটির যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালনাকারী সংস্থা জানিয়েছে যে, তারা যাত্রীদের জাহাজ থেকে নামার পরিকল্পনা এবং 'অস্থায়ী থাকার ব্যবস্থা' নিয়ে কাজ করছে।

জাহাজে ঠিক কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়, তবে প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট দীর্ঘ এই জাহাজটি ৬৫০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে।

এটি ২০২৪ সালের অক্টোবরে 'বিশ্বজুড়ে এক অবিরাম সমুদ্রযাত্রার' উদ্দেশ্যে বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে।