BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতজাতিসংঘের ভাষণে ইরানকে 'নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকি ট্রাম্পেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Michael M. Santiago/Getty Images

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর পুনরায় হামলা চালাবেন নাকি শান্তি চুক্তির পথে এগোবেন- এ বিষয়ে তাকে একটি 'বড় সিদ্ধান্ত' নিতে হবে। সংঘাতের সমাধান না হলে ইরানকে 'নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প।

এমন একটি সময় ট্রাম্প হুমকিটা দেন, যেদিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তার ওই ভাষণের সময় ইরানের প্রতিনিধিদলের একজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।

কানায় কানায় পূর্ণ দর্শকের সামনে 'বৈশ্বিক সরকার' ধারণাও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। সেইসঙ্গে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতা করার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করারও অঙ্গীকার করেন।