সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতজরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা 'হয়তো জীবিত ফিরবেন না'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তার এবং তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

তার আইনজীবী সালমান সফদরের প্রকাশিত এক চিঠিতে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান লিখেছেন, "৭৪ বছর বয়সে এ নির্মম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবো না।"

তবে, দেশটির সরকার বলছে, ইমরান খানকে প্রতি সপ্তাহে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করেন। এবং তাদের মতে, মি. খানের শারীরিক অবস্থা 'সন্তোষজনক'।

২০২৩ সালের অগাস্ট থেকে তিনি কারাগারে আছেন। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও তার সাথে কারাবন্দি করা হয়।

ইমরান খানের দাবি, দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির মতো অভিযোগে তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।