BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটালকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images

আন্দোলনটি জন্ম নিয়েছিল এক মর্মান্তিক ঘটনা থেকে, যার শুরুটা হয়েছিল শিক্ষার্থীদের রাস্তা অবরোধের মাধ্যমে। পরবর্তীতে প্রায় প্রতিদিনের সেই বিক্ষোভ দুর্নীতি ও সরকারি অবহেলার বিরুদ্ধে একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়।

দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়, যার সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) সমর্থন ক্রমশ কমে গেছে এবং সার্বিয়ার ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে একটি গণভোটে পরিণত হওয়া নির্বাচনে দলটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুরের আগে পাওয়া প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, শিক্ষার্থীরা ৫২.৭ শতাংশ ভোট পেয়েছে; অন্যদিকে, ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি বা এসএনএস পেয়েছে ৩৯.২ শতাংশ ভোট।

ভোটের ফল সামনে আসার পর রাজধানী বেলগ্রেড থেকে নোভি সাদ ও নিশ পর্যন্ত শহরগুলোর কেন্দ্রস্থল বা স্টুডেন্ট লিস্টের সদর দপ্তরের সামনে সমর্থকরা সমবেত হয় এবং উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে শিক্ষার্থীরা ঘোষণা করে, "সার্বিয়া স্বাধীন"।