মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসচীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলনলেখা: জন্নাতুল আরিফ, বেইজিং, চীনপ্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮: ৪৩ চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে এক আবেগঘন পুনর্মিলনীতে মিলিত হয়েছেন বিভিন্ন সময়ে চীনে উচ্চশিক্ষা নিতে আসা বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীরা। পাঁচ দশক আগে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ সময় পর সেই স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন তাঁরা।
প্রায় ৫০ বছর আগে চীন সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে আসেন। তাঁদের অনেকেরই শিক্ষাজীবনের সূচনা হয়েছিল বেইজিং ল্যাঙ্গুয়েজ কলেজে, যা বর্তমানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি (বিএলসিইউ) নামে পরিচিত। পরবর্তী সময়ে তাঁদের অনেকেই উচ্চশিক্ষা শেষে কর্মজীবনের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। বর্তমানে তাঁদের কেউ বসবাস করছেন যুক্তরাষ্ট্রে, কেউ যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশে।
দীর্ঘ পাঁচ দশক পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং জীবনের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেইজিংয়ে সমবেত হন তাঁরা। আয়োজকদের দাবি, চীনের ইতিহাসে কোনো একটি দেশের প্রাক্তন শিক্ষার্থীদের এত দীর্ঘ সময় পর এভাবে নিজেদের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একত্র হওয়ার ঘটনা এক বিরল দৃষ্টান্ত।
গত ২৬ অক্টোবর বেইজিংয়ে তিন দিনব্যাপী এই পুনর্মিলনী ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ৩৫ জনের বেশি বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া চায়না হেলথ লিংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক, যিনি প্রায় ৪৮ বছর ধরে বেইজিংয়ে বসবাস করছেন, পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে গভীর আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, জীবনের এই পরিণত সময়ে এসে তারুণ্যের সেই বন্ধুদের আবার কাছে পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। এত বছর পর তাঁদের সঙ্গে আবার দেখা হবে, একসঙ্গে সময় কাটানো যাবে, তা একসময় কল্পনাও করতে পারেননি। পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ফরহাদ উল্লাহ বলেন, কয়েক যুগ আগের স্মৃতিগুলো আবার নতুন করে স্মরণ করতে পারা এবং পুরোনো বন্ধুদের একসঙ্গে পাওয়া সত্যিই আনন্দের। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আবার সেই পরিচিত মানুষ ও স্মৃতিবিজড়িত জায়গায় ফিরে আসা এক অনন্য অভিজ্ঞতা।