BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'চাঁদা না পেয়ে' ট্রাক এনে লুটপাট; সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, বাংলাদেশে সাম্প্রতিককালে চাঁদাবাজি, দখল, ভাঙচুরসহ একের পর এক ঘটনা গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে Article InformationAuthor, তাফসীর বাবুRole, বিবিসি নিউজ বাংলা, ঢাকাPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিস, নাম আফসানা হাউজিং। গত রোববার বেলা ১১টা ২৬ মিনিটে ওই অফিসের সামনে এসে থামে একটি খালি ছোট ট্রাক। ততক্ষণে অফিসটিতে ঢুকে পড়েন জনা তিরিশেক যুবক।
অফিসে ঢুকেই তারা বিভিন্ন কক্ষের গেট ভেঙে ফেলেন। অফিসটি তখন ফাঁকা ছিল।
কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রামদাসহ লাঠিসোটা নিয়ে ভেতরে ঢোকা যুবকেরা ভাঙচুর করছে। একপর্যায়ে ভেতরে থাকা সোফাসেট, এয়ারকিন্ডশনার, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র বের করে বাইরে রাখা পিকআপ ভ্যানে তোলেন তারা।
এই ঘটনার কয়েকদিন পর গত বুধবার সরেজমিনে সেই ব্যবসাপ্রতিষ্ঠানের অফিসে গিয়ে দেখা যায়, পুরো অফিসে ভাঙচুরের চিহ্ন।
"এই রুমে এসি ছিল। সেটা খুলে নিয়ে গেছে। এটার আউটডোরও খুলে নিয়ে গেছে। দামি সোফা ছিল, টেবিল, ক্যাশটাকাকা -সব নিয়ে গেছে। টিভি-গিজারও নিয়ে গেছে," বলছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. নাসির।
তিনি জানান, সেদিন মোট কোটি টাকার মতো সম্পদ লুট হয়। এর মূল কারণ চাঁদার দাবি না মানা।