BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদির ‘বিএনপির বিরুদ্ধ ঢালাও অভিযোগ’ করেছেন, মামলা করেননি: স্বরাষ্ট্রমন্ত্রীকনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে গতরাতের হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "উনি বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, এখনো মামলা করেননি।" ঢাকার ইসিবি চত্বরে স্টুডিওতে হামলার পর ফেসবুক লাইভে সালমান ওই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। এদিকে, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

বিবিসি বাংলার লাইভ পাতায় আজ রিপোর্টিং করছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সাইয়েদা আক্তার।

ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, চাঁদাবাজির কারণে নয়, বরং জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে তথ্য পেয়েছেন।

এছাড়া (সালমান মুক্তাদির) ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় তিনি মামলা কেন করেননি, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্র লোক, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।” বলেন মি. আহমদ।